|
নর্থ
আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে ছয় দফা দিবস পালিত
বিডিএনএন২৪,
নিউইয়র্ক (বৃহষ্পতিবার ৭ জুন ২০১২, ২৪ জৈষ্ঠ্য ১৪১৯, ১৬ রজব
১৪৩৩):- আগামী ৭ই জুন ছয় দফা দিবস উপলক্ষে নর্থ আমেরিকা আওয়ামী
লীগ এক আলোচনা সভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন নর্থ আমেরিকা
আওয়ামী লীগের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর। সভা পরিচালনা করেন
সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহিম বাদশা। আলোচনায় ছয় দফার
পটভ’মি নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব
ইঞ্জিনিয়ার আশরাফুল হক, লুৎফুর কবীর, রতন বড়–য়া, ফারুক হুসাইন,
রমেশ নাথ, মোঃ আখতার হোসেন, হেলাল মাহমুদ, আশাফ মাসুক,
কায়কোবাদ খান, ইঞ্জিঃ মিজানুল হাসান, আক্কাস আলী, আলতাফ মিয়া
প্রমুখ।

বক্তারা
বলেন ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারী পশ্চিম পাকিস্তানের লাহোরে
নিখিল পাকিস্তান বিরোধী দলের গোল টেবিল বৈঠকের প্রাক্কালে
বাঙ্গালী জাতির অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাঙ্গালীর মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা উত্থাপন করেন। পরে ১৯৬৬
সালের ১৮ই মার্চ অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে ৬ দফা
অনুমোদিত হয় এবং এই কাউন্সিলে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের সভাপতি
ও তাজউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের নতুন
নেতৃত্বে নির্বাচন করা হয়। দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর ছয়
দফার সমর্থনে জনমত গঠনে বঙ্গবন্ধু সারা বাংলায় ঝটিকা সফর শুরু
করেন এবং ৬৬ এর ৮ই মে বন্ধবন্ধুকে গ্রেফতার করে দীর্ঘদিন
কারাগারে অন্তরীন রাখা হয়। এই সঙ্গে বিপুল সংখ্যক আওয়ামী লীগ
নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করে অত্যাচার নির্যাতন করা হয়। ঐ
দমন নীতির প্রতিবাদে আওয়ামী লীগ ৭ই জুন দেশব্যাপী সাধারণ
ধর্মঘটের আহ্বান করে। এই ধর্মঘটের সময় পুলিশের গুলিত
ঢাকা-নারানগঞ্জে ১ ব্যক্তি নিহত হয় এবং পুলিশ প্রায় ৮ শতাধিক
ব্যক্তিকে প্রেফতার করে এবং অসংখ্য মামলা দায়ের করে। ১৯৬৮
সালের ৭ই জুন আওয়ামী লীগের ডাকে সারা দেশে হরতাল পালিত হয়। এই
হরতালে পুলিশের গুলিতে মনু মিয়া সহ নিহত হয় অনেক মানুষ।
ঐতিহাসিক ৭ই জুনের প্রতিবাদ দিবসের মাধ্যমে পূর্ব পাকিস্তানের
জনগণ দ্ব্যর্থহীন ভাষায় ৬ দফায় প্রতি সমর্থন ঘোষণা করে। এই ছয়
দফার পরবর্তীতে স্বাধীনতার ১ দফায় পরিণত হয়। ছয় দফা দাবীর মধ্য
দিয়ে বঙ্গবন্ধু যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন একাত্তর সালের
মুক্তিযুদ্ধ ও বিজয়ের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হয়েছিল। সুতরাং
ছয় দফায় ছিল বাঙ্গালীর মুক্তির পথ। বঙ্গবন্ধু নিজে বলেছিলেন-
ছয় দফা দাবী দিলাম- এটাই বাঙ্গালীর স্বাধীনতার সাঁকো।
|