Print E-mail to a Friend
 
খবর ডট কম ইন্টারনেটে প্রবাসের সর্বাধিক পঠিত বাংলা অনলাইন পত্রিকা খবর পড়ুন, খবরে লিখুন, এবং খবর পড়তে অন্যকে বলুন খবর আমেরিকা থেকে প্রকাশিত আপনার আমার সবার প্রিয় বাংলা ই-পত্রিকা  

ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা

বিডিএনএন২৪, ঢাকা (শনিবার ৯ জুন ২০১২, ২৬ জৈষ্ঠ্য ১৪১৯, ১৮ রজব ১৪৩৩):- বাংলাদেশ লন্ডনভিত্তিক সাপ্তাহিক ইকোনমিস্ট পত্রিকায় গত ২৬ মে প্রকাশিত দু’টি প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিবাদ জানায়। প্রতিবাদে বলা হয়, ঢাকা লক্ষ্য করছে যে, গত কয়েক বছর ধরে পত্রিকাটিতে বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে প্রকাশিত প্রতিবেদগুলোর গুণগত মান ও বস্তুনিষ্ঠতার ক্রমশ অবনতি হচ্ছে। প্রতিবাদে আরও বলা হয় যে, প্রকাশিত ওই দুটি প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে সে সব তথ্য দেয়া হয়েছে তাতে আজকের বাংলাদেশ সম্পর্কে ওই প্রতিবেদকদ্বয়ের চরম অজ্ঞতাই শুধু প্রকাশিত হয়নি বরং প্রতিবেদকদ্বয়ের এ ধরনের বিদ্বেষমূলক প্রতিবেদনের ব্যাপারে ঢাকাকে সন্দিগ্ধ করে তুলেছে।

প্রতিবাদে বলা হয়, দৃশ্যত, দেশের ইতিহাসে সবচেয়ে দৃঢ় জনসমর্থন নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুজব নির্ভর সম্পূর্ণ ভুল ও অসত্য তথ্যে পরিপূর্ণ এ দু’টি প্রতিবেদন পরিবেশিত হয়েছে। ইকোনমিস্টে প্রকাশিত এসব প্রতিবেদনে বাংলাদেশের জনগণের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে এবং জাতীয় ইস্যু সমাধানে নির্লজ্যভাবে অযাচিত বিদেশী হস্তক্ষেপের আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদে বলা হয়, পত্রিকায় ‘পলিটিক্স ইন বাংলাদেশ : ব্যাঙ্ড এবাউট : দ্য প্রাইম মিনিস্টার সেট্স দ্য কান্ট্রি অন ডেন্জারাস পাথ’ এবং বাংলাদেশ’স টক্সিক পলিটিক্স : হ্যালো দিল্লী : ইট ইজ আপ টু ইন্ডিয়া টু ট্রাই টু স্টপ শেখ হাসিনা রানিং বাংলাদেশ’ শীর্ষক পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দু’টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। অথচ গত তিন বছরে বাংলাদেশের অর্জনকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে।

প্রতিবাদে বলা হয়, এখানে সফলতার পুরো তালিকা প্রকাশ করা সম্ভব নয়। তবে বাংলাদেশ মনে করে যে, বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে ইকোনমিস্টের প্রতিবেদককে কিছু খোঁজ খবর নেয়া ও অনুসন্ধান করা উচিত ছিল। তাদের জানা উচিত, বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি গরীব মুসলমান নয়। প্রতিবাদ লিপিতে ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে প্রতিবেদকে বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে সঠিক তথ্যটি জানারও অনুরোধ জানানো হয়।

প্রতিবাদলিপিতে আরো বলা হয়, ‘গত কয়েক বছর ধরে বিশেষ করে উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংগ্রামরত ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ প্রসঙ্গে আপনাদের বহুল প্রচারিত সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে বস্তুনিষ্ঠতা ও মানের ক্রমাবনতি ঘটছে দেখে আমরা ব্যথিত।’ মন্ত্রণালয়ের প্রতিবাদলিপিতে জাতিসংঘ মহাসচিব কেন বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে উল্লেখ করেছিলেন এবং বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন অর্জনের বিষয়ে অনুসন্ধানি প্রতিবেদন তৈরি করার জন্য ইকোনোমিস্ট রিপোর্টারদের প্রতি আহ্বান জানানো হয়।

এতে বিশ্ব নেতৃবৃন্দের মন্তব্যের উদ্ধৃতিও দেয়া হয়। ২০১১ সালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ঢাকা সফরকালে বলেন, ‘অবশিষ্ট বিশ্ব যখন অর্থনৈতিক সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে আপনারা তখন প্রবৃদ্ধির চাকা সচল রেখেছেন। এটা বলা অতিরঞ্জিত হবে না যে বাংলাদেশ আজ বিশ্বের জন্য মডেলে পরিণত হয়েছে। দারিদ্র বিমোচনে আপনারা আজ অন্যদের পথিকৃৎ’। তিনি আরো বলেন, ‘বাংলাদেশে স্কুলগামী ছাত্র-ছাত্রীর সংখ্যা ক্রমেই বাড়ছে।। সেনিটেশন ও বিশুদ্ধ পানিসহ পরিসেবার মান উন্নত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের নারী ও শিশু স্বাস্থ্যের উল্লেখযোগ্য অগ্রগতিতে আমি অভিভূত’। গত বছর শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালে প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অগ্রগতির প্রশংসা করেন। এ সময়ে শেখ হাসিনার প্রশংসা করে ওবামা বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আপনি ও আপনার সরকার চমৎকার কাজ করছে।’

জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান উলফ গত বছর ঢাকা সফরকালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ‘স্থিতিশীলতার উৎস’ হিসেবে উল্লেখ করেছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন তার সাম্প্রতিক ঢাকা সফরকালে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন। এ প্রসঙ্গে হিলারী বলেন, বাংলাদেশ মা ও শিশুর জীবন রক্ষাসহ ২০১৫ সালের মধ্যে এমডিজির বেশ কয়েকটি লক্ষ্য অর্জনের সঠিক পথে রয়েছে।

তিনি আরো বলেন, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে, কমেছে দারিদ্র্যের হার এবং বাংলাদেশ ও এ দেশের সকল স্তরের জনগণের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। এগুলো প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে এক বিরাট দৃষ্টান্ত। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের অর্জন প্রসঙ্গে তিনি বলেন, একই ধরনের চ্যালেঞ্জসমূহ কিভাবে মোকাবেলা করতে হয় সকলের জন্য বাংলাদেশের মানুষ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনাদের রিপোর্টাররা এসব বিষয়ে কার্যত অন্ধ।

এই প্রতিবাদে যথেষ্ট সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করা হয় এবং এতে বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রশংসা করে বলা হয়, ইউএনএসজি’র অভিমত হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং তার অঙ্গীকার বাংলাদেশকে একটি উন্নয়ন মডেলে উন্নীত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবাদে বলা হয়, এ ধরনের বক্তব্য থেকে আপনার রিপোর্টাররা অলিক কাহিনী ও কল্পনার ওপর ভিত্তি করে নেতিবাচক নিবন্ধ লেখার পরিবর্তে বরং বাংলাদেশের ওপর গবেষণা করার মত যথেষ্ট বিষয় পাবে। কারণ জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আজ এ দেশ একটা দৃঢ় ভিত্তির ওপর দণ্ডায়মান। প্রতিবাদে বলা হয়, শেখ হাসিনাকে জাতিসংঘ এমডিজি পুরস্কার প্রদান হচ্ছে তাঁর নেতৃত্বে বাংলাদেশকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির অনেকগুলো দৃষ্টান্তের একটি। থিম্পুতে ২০১০ সালের এপ্রিলে অনুষ্ঠিত ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা যে ভাষণ দেন সেখানেও গণতন্ত্রের প্রতি তার দৃঢ় আস্থার বিষয়টি সুপ্রতিষ্ঠিত হয়েছে। সেখানেই তিনি প্রথমবারের মতো ‘সার্ক চার্টার অব ডেমোক্রেসি’ ধারণা ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়, ‘আপনার রিপোর্টাররা আরো জেনে থাকতে পারে যে, এই বর্তমান সরকারের আমলেই আমরা সফলভাবে আমাদের সমুদ্রসীমার অধিকার পেতে মায়ানমারের বিরুদ্ধে একটি মামলা করি। এটি কেবল বাংলাদেশের জনগণের কল্যাণে বিপুল সামুদ্রিক সম্পদ প্রাপ্তির সুযোগই করে দেয়নি, পাশাপাশি মায়ানমারের সঙ্গে সম্পর্কোন্নয়নের দুয়ারও খুলে দিয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ে ‘তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা বেআইনি ঘোষণার পর শেখ হাসিনার সরকার অবৈধভাবে ক্ষমতা দখলকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে সংবিধান সংশোধন করেছে। ‘আপনাদের (ইকোনমিস্ট) প্রতিবেদকরা এটাকে সংবিধানের ‘বিশৃংখল অবস্থা’ হিসেবে উদ্ধৃত করেছেন। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশের জনগণের আকাক্সক্ষার প্রতি, যেখানে জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এ ধরনের অসৌজন্যমূলক ও অশ্রদ্ধা প্রকাশের আমরা নিন্দা জানাই।

প্রতিবাদে বলা হয়, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের উপর হত্যাকাণ্ড ও আক্রমণের জন্য কোন বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই সরকারকে অভিযুক্ত করা হয়েছে, তা ইকোনমিস্ট-এর বিদ্বেষ প্রসূত এবং দুর্বল সাংবাদিকতা। এতে বলা হয়, ইকোনমিস্টের প্রতিবেদনে কোন প্রমাণ ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘বিএনপি এবং তার ইসলামী মিত্রদের অপদস্থ করার’ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সাময়িকীটির প্রতিশ্র“তির মাত্রা ! প্রকাশ পেয়েছে। ‘এর মাধ্যমে আপনাদের প্রতিবেদক শুধু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ বাঙালীর আত্মবিসর্জনকেই অসম্মান করা হয়নি, পাশাপাশি চার দশক ধরে বিচারের প্রতীক্ষায় থাকা তাদের পরিবারের সদস্যদেরকেও অপমাণ করা হয়েছে।’

সরকার পূনর্ব্যক্ত করতে চায় যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকাণ্ডে এবং অন্যান্য আদালতের কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করে না। সরকার স্পষ্টভাবে আরো জানাতে চায়, গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকার যার শেয়ারের সত্বাধিকারী। বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। সাধারণভাবে দেশের ও দেশের বাইরের বিভিন্ন দিকগুলো বিবেচনা না করেই সংস্থাটির (গ্রামীণ ব্যাংক) কার্যক্রম বাংলাদেশের সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান দ্বারা পরিচালিত হয়। প্রধানমন্ত্রীকে ‘ক্রমবর্ধমান ভ্রমবাতুলতার লক্ষণাক্রান্ত রোগী’ উল্লেখ করার বিষয়টি অগ্রহণযোগ্য এবং এর মাধ্যমে ইকোনোমিস্টে সাংবাদিকতার নৈতিকতার অনুপস্থিতিই প্রকাশ পেয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, এটা সবয়ে মজার ব্যাপার যে, ইকোনোমিস্ট সরকারগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে নিবেদিত, অথচ এনজিওগুলোর দায়বদ্ধতার বিরোধী। সরকার সুশীল সমাজ ও মতপ্রকাশের স্বাধীনতার দৃঢ়সমর্থক। বাংলাদেশে এনজিওগুলোর কার্যক্রম তত্ত্বাবধান করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পৃথক একটি ‘এনজিও বিষয়ক ব্যুরো’ কাজ করছে। বাংলাদেশ সরকার বিশ্বাস করে এনজিওগুলোও উন্নয়নের অংশীদার।

এটাও গুরুত্বপূর্ণ যে সরকার এনজিওগুলোর আর্থিক ও কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করে। এনজিওগুলো তহবিল সংগ্রহ করে এবং মূলত বাংলাদেশের জনগণের নামে বিদেশ থেকে তা সংগ্রহ করা হয়। প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয় যে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে সবকিছু করবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হিসেবে বিবেচিত ২০০৮ সালের নির্বাচনে জনগণ সরকারকে এই ম্যান্ডেট দিয়েছে।

 

 
 
 

৩রা জুন জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সুইডেন বিএনপির মিলাদ মাহফিল

সাইফুল আলম নিরব সহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি যুক্তরাষ্ট্র যুবদলের

ডেমরা বাওয়ানী জুট মিলে সিবিএ নির্বাচনে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত ইউনিয়ন বিপুল ভোটে জয়লাভ

আগামী অর্থবছরে আয়কর প্রদানকারীর সংখ্যা ২০ লাখে উন্নীত হবে : অর্থমন্ত্রী

বিটিসিএল’র টেলিফোনের গ্রাহক সংখ্যা ১০ লাখ : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১২ উত্থাপন

চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ১,০৬১.৫৭ কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে : অর্থমন্ত্রী

কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন : ২০ জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ

প্রধানমন্ত্রীকে প্রাথমিক শিক্ষক সমিতির অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২ জুন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময়

প্রধানমন্ত্রী কাল কাতার যাচ্ছেন

ঢাকায় সাংবাদক নির্যাতনের ঘটনায় নিউইয়ক-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ স্থায়ী মিশনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

ইতালির মিলান আওয়ামী লীগের আয়োজনে বাঙলা বর্ষ বরণ

ষ্টকহোমে সুরেলা সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন এস আই টুটুল, ফাহমিদা নবী ও পার্থো বড়–য়া

আল আইনে বৈশাখী উৎসব

দুবাইয়ে বাংলাদেশ কৃষকলীগের নেতা এম এ করিম বলেন: প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে

আদালত চলছে দলীয় সরকারের নির্দেশেঃ অনশনে ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ

বিএনপি সুইডেন শাখার নেতৃবৃন্দ বাংলাদেশ দুতাবাসে স্মারকরিপি প্রদান করেন

ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন করা হয়নি

কক্সবাজার টাউন এন্ড সী-বীচ আপ টু টেকনাফ মহাপরিকল্পনাভুক্ত এলাকার পরিকল্পিত উন্নয়ন সম্পর্কে জ্ঞাতব্য

কাল শেখ হাসিনার সাথে মেহেরপুর আওয়ামী লীগ নেতাদের মতবিনিময় সভা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির শোকবার্তা

ষ্টকহোমের ফিতিয়ায় প্রবাসী বাংলাদেশী ঐক্য পরিষদ, সুইডেন শাখার উদ্যোগে আলোচনা সভা

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু’র সঙ্গে কেন্দ্রীয় যুবদলে সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন এর সাক্ষাত

ট্রাইষ্টেট ওয়াশিংটন আওয়ামী লীগের ঘোষিত কমিটিতে পরিবর্তন!

ভিয়েনায় জাতিসংঘ মিশনের সামনে অষ্ট্রিয়া বিএনপির বিক্ষোভ

মুজিবুর রহমান মিঞা সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

শেখ হাসিনার সাথে মেহেরপুর আওয়ামী লীগ নেতাদের সভা শনিবার

দেশমাতৃকার সেবায় উৎসর্গ করার মত যোগ্য নাগরিক হিসাবে শিশুদের গড়ে তুলতে হবে: স্পিকার

সরকার তৃণমূল পর্যায়ে নারীদের স্বাস্থ্য সেবায় নজর দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশপ্রেমিক জনগণ যুদ্ধাপরাধীদের বিচার চায়: কেসিসি মেয়র

রিয়াদে গ্লেয়ার এন্ড লজিকের গ্রাহক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

বাসস সাংবাদিক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত : বখতিয়ার রানা চেয়ারম্যান ও অনুপ খাস্তগীর সম্পাদক নির্বাচিত

নর্থ আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

১৮ দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দদেরকে জেল হাজতে প্রেরণ করায় তাৎক্ষণিক প্রতিবাদ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অব নিউজার্সির তীব্র নিন্দা

নাগরিকরা আইন মেনে চললে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : আইনমন্ত্রী

বিশ্বের আশিটির বেশি দেশে ওষুধ রফতানি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়িত হবে : রাষ্ট্রপতির আশাবাদ

থাইল্যান্ডের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে বাংলাদেশ আগ্রহী : বাণিজ্যমন্ত্রী জি এম কাদের

 

 
 
সম্পাদকঃ শিব্বীর আহমেদ
Editor & Published by Shibbir Ahmed
Copyright © Khabor Dot Kom. All rights reserved.
Khabor ... We Know Bangladesh Better.
E-Mail:
info@khabor.com, news@khabor.com
This site is designed, developed and maintained
by iDesignBD