|
প্রস্তাবিত বাজেটে বাস্তবতার প্রতিফলন ঘটেনি - সর্ব ইউরোপীয়
বিএনপি
জামান
সরকার, ফিনল্যান্ড (রবিবার ১০ জুন ২০১২, ২৭ জৈষ্ঠ্য ১৪১৯, ১৯
রজব ১৪৩৩):- ২০১২-১৩ অর্থ বছরের জন্যে প্রস্তাবিত বাজেটের কঠোর
সমালোচনা করেছেন সর্ব ইউরোপীয় বিএনপি আহবায়ক মহিউদ্দিন আহমেদ
জিন্টু। তিনি বলেন, এ বাজেটে বাস্তবতার প্রতিফলন ঘটেনি।
টুয়েন্টি টুয়েন্টি ভিশনের ছাপ রয়েছে প্রস্তাবিত এই বাজেটে-যা
হাস্যকর এবং গুজামিলের সামিল। এ বাজেটে বাংলাদেশের খেটে খাওয়া
মানুষের জন্যে যেমন সুখবর নেই, তেমনি প্রবাসীদের কল্যাণের
সুস্পষ্ট কোন প্রস্তাবও নেই। অর্থনীতির সকল সূচক নিুমুখী হলেও
বাজেট পেশের সময় অর্থমন্ত্রী সর্বক্ষেত্রে ব্যাপক সাফল্য দাবি
করে সরকারের মিথ্যাচারের প্রতিফলন ঘটিয়েছেন বলেও বিএনপি সমর্থক
বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীরা অভিযোগ করেছেন। তারা আরো
উল্লেখ করেছেন যে, অন্ত:সারশূণ্য এ বাজেট পেশের মাধ্যমে মহাজোট
সরকারের দেউলিয়াত্বেরই বহিপ্রকাশ ঘটেছে।
|