|
মেহেদী
হাসানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিডিএনএন২৪,
ঢাকা (বুধবার ১৩ জুন ২০১২, ৩০ জৈষ্ঠ্য ১৪১৯, ২২ রজব ১৪৩৩):-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গজল সম্রাট মেহেদী হাসান-এর
মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, তার (মেহেদী
হাসান) মৃত্যুতে বিশ্ব সঙ্গীতের অপূরণীয় ক্ষতি হয়েছে। আজ এক
শোক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি গভীরভাবে
শোকাভিভূত .....তার (মেহেদী হাসান) মৃত্যু বিশ্ব সঙ্গীতাঙ্গনে
অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।’ প্রধানমন্ত্রী সুফি গজলের
মাধ্যমে মানবতার ও ভ্রাতৃত্বের জয়গান গাওয়ার জন্য তার অবদান
স্মরণ করেন। তিনি মেহেদী হাসানকে গজলের জগতের অপ্রতিদ্বন্দ্বী
ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান এবং
তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। |