|
সৌদি
যুবরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিডিএনএন২৪,
ঢাকা (শনিবার ১৬ জুন ২০১২, ১ আষাড় ১৪১৯, ২৫ রজব ১৪৩৩):-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজ এবং সে দেশের দীর্ঘ
দিনের স্বরাষ্ট্রমন্ত্রী নায়েফ বিন আবদুল আজিজ আল সৌদের
মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বাদশাহ আব্দুল্লাহর
সৎ ভাই এবং উপ-প্রধানমন্ত্রী যুবরাজ নায়েফ (৭৯) শনিবার বিদেশে
ইন্তেকাল করেন। শেখ হাসিনা আজ এক শোক বার্তায় সন্ত্রাস দমনে
সৌদি আরবের বাস্তববাদী ও ক্ষমতাবান যুবরাজ নায়েফের ভূমিকার কথা
স্মরণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি শক্ত হাতে সন্ত্রাস
দমন করেন। প্রধানমন্ত্রী আরব অঞ্চলে সূদৃঢ় সম্পর্ক গড়ে তোলায়
সৌদি যুবরাজের অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর মৃত্যুতে
বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। শেখ হাসিনা যুবরাজের
মৃত্যুতে সৌদি জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি
সর্বশক্তিমান আল্লাহর কাছে যুবরাজ নায়েফের রূহের মাগফেরাত এবং
ইসলাম ও মুসলিম উম্মাহর সেবার জন্য প্রতিদান কামনা করেন ।
|